L · লিডার বিজ্ঞপ্তি
এটি কোনো অনুরোধের সাড়া নয়, সার্ভার নিজে থেকে পাঠানো বিজ্ঞপ্তি (শুধু ক্লাস্টারে)। Raft লিডার বদলে যাওয়া শনাক্ত করলে, সেই নোডে সংযুক্ত সব ক্লায়েন্টকে নতুন লিডারের ক্লায়েন্ট ঠিকানা একবার করে পাঠানো হয়।
M-এর সাথে পার্থক্য কী
M · স্থানান্তরিত | L · লিডার বিজ্ঞপ্তি | |
|---|---|---|
| প্রকৃতি | অনুরোধের সাড়া | সার্ভার-প্রেরিত বিজ্ঞপ্তি (অনুরোধ-নিরপেক্ষ) |
| অর্থ | "এই অনুরোধ এখানে প্রক্রিয়া করা যাবে না" | "লিডার বদলেছে" (তথ্য) |
| সংযোগ | বন্ধ করে নতুন লিডারে পুনরায় সংযোগ | চালু থাকে — শুধু হিন্ট হালনাগাদ |
| এই নোড | নিশ্চিতভাবে লিডার নয় | এই নোডই নতুন লিডার হতে পারে |
L পেয়ে সংযোগ বন্ধ করা যাবে না। বিজ্ঞপ্তি পাঠানো নোডটিই প্রায়শই সেই নতুন লিডার হয়, আর সেই সংযোগে চলমান অনুরোধও তখনো বাকি থাকে।
কেন দরকার
এই বিজ্ঞপ্তি না থাকলে ক্লায়েন্ট লিডার বদলের কথা জানে কেবল একটি অনুরোধ পাঠিয়ে M খেয়ে ফিরে এলে। L সেই যাওয়া-আসাটুকু মুছে দেয়, ফলে ফেইলওভারের ঠিক পরের প্রথম অনুরোধই সরাসরি নতুন লিডারে যায়।
প্রথম formal protocol-এর সব official client L বোঝে। Unknown op উপেক্ষা করে stream চালিয়ে যাওয়া অনুমোদিত নয়।
বাইট নোটেশন:
opএকটি ASCII অক্ষর, আরaddrUTF-8 টেক্সট (পরিবর্তনশীল-দৈর্ঘ্যের, স্ট্রাকচারেNহিসেবে দেখানো)। শেষের\nহলো0A।
প্রবাহ
একক সার্ভার মোডে লিডার ধারণাটিই নেই, তাই এই বিজ্ঞপ্তি পাঠানো হয় না। ক্লাস্টারের সামগ্রিক আচরণের জন্য দেখুন প্রোটোকল (ক্লাস্টার)।